মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

আশুলিয়ায় গুলাগুলিতে প্রকৃত দোষীদের আড়াল করতে অপপ্রচার: সংবাদ সম্মেলন

১৪৫

ঢাকার আশুলিয়ায় সাম্প্রতিক গুলাগুলির ঘটনায় পিস্তল ব্যবহারকারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেফতার এড়াতে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বকুল ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে অপপ্রচারকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ইং) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে আলহাজ্ব বকুল ভুঁইয়া অভিযোগ করে বলেন, গুলাগুলির ঘটনায় জড়িত উভয় পক্ষই সন্ত্রাসী। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে-তিনি নাকি সন্ত্রাসী আজাদকে হত্যার উদ্দেশ্যে লোক পাঠিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি আরও বলেন, “আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। যেকোনো ব্যক্তি অপরাধী হলে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।” একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং এলাকার সাবেক সেট ফ্যাশন পোশাক কারখানা সংলগ্ন রাস্তায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজাদ নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ কিছুদিন আগে সেনাবাহিনীর অভিযানে একটি পিস্তল, অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে অন্য একটি সন্ত্রাসী গ্রুপের গুলিতে তিনি আহত হয়েছে।

উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় ঈদুল ফিতর: রাষ্ট্রপতি

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুদকের মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল কারাগারে

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, নীরব প্রশাসন

অভিনেতা শামস সুমন আর নেই: এক নীরব প্রস্থান

গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিত্রা নদীর পারে: নদী, ইতিহাস ও মানুষের গল্প

১০

ইসরায়েল দাবি করলো ইরানের নিরাপত্তা প্রধানের হত্যার

১১

মাদারীপুরে দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫, প্রাইভেটকারে বেঁচে গেলো পরিবার

১২

পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

বেনাপোলের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুস ছামাদ

১৪

ওড়াকান্দি বারুনী স্নান উৎসব ২০২৬: দশলক্ষাধিক মতুয়া ভক্তের মিলন মেলা

১৫

শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী – আপিল বিভাগ সিদ্ধান্ত

১৬

মৃত্তিকা মায়া: গ্রামীণ জীবন ও লোকশিল্পের এক নান্দনিক চলচ্চিত্র পাঠ

১৭

লালসালু চলচ্চিত্র: ধর্ম, সমাজ ও প্রতারণার এক গভীর শিল্পিত উপস্থাপন

১৮

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

১৯

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

২০