সাভার প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

সাভারে মোবাইল কোর্ট পরিচালনা অভিযান: অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

১৭১

সাভারের বিরুলিয়ায় আকরান এলাকায় ইতিশা সুপার মার্কেট সহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক অবৈধ তিতাস গ্যাস বিতরণ হোটেল রেস্টুরায় লাইন উচ্ছেদ,আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ আজ( বৃহস্পতিবার ) ১৮ই ডিসেম্বর সাভারের আকরান ইতিশা সুপার মার্কেট,এলাকায় এই অভিযান চালায়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। মোট তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় আড়াই কিলোমিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়। এর ফলে ৫০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বা চুলা বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অবৈধ সংযোগগুলোর মাধ্যমে প্রতি মাসে ১ লাখ ৭ হাজার ৩৮ ঘনমিটার গ্যাস চুরি করা হতো। যার আর্থিক ক্ষতি ১৯ লাখ ২৬ হাজর ৬৮৪ টাকা। অভিযানের ফলে প্রতি ঘণ্টায় ১৫ হাজার ৭৫০ ঘনফুট গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যা বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে সরকারকে রক্ষা করবে।

অভিযানে, সাভারের বিরুলিয়ার আকরান ঈতিশা সুপার মার্কেট সংলগ্ন স্পট-০১ এ আশপাশের বাসার ৫০টি ডাবল বার্নার বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি  জরিমানা আদায় করা হয়।

টিজিটিডিসিএল জানায়, ভবিষ্যতেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান নিয়মিতভাবে চলবে। সরকারি সম্পদ রক্ষা ও গ্রাহকদের নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগ স্থাপনকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০