অনলাইন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭ জন

দেশে পৌঁছেছে তারেক রহমানের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি

টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০। ছবি : প্রতীকী
১৫২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিদেশ থেকে আমদানি করা নতুন জিপ দেশে পৌঁছেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা ‘হার্ড জিপ’ গাড়ি দেশে পৌঁছেছে। বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটি ইতোমধ্যেই বিএনপির নামে নিবন্ধিত হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়, ‘২৮/১ নয়াপল্টন’। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮।

বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে। আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’। গাড়িটি দেশে এসেছে ১ নভেম্বর, চট্টগ্রামের ‘মা এসোসিয়েটস’-এর মাধ্যমে।

আমদানি নথি অনুযায়ী, ২,৮০০ সিসির গাড়িটির কেনার দাম ছিল ৩৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪৫ লাখ ২৯ হাজার টাকা। কাস্টমসের অ্যাসেসমেন্ট ভ্যালু ধরা হয়েছে ৪১ হাজার ডলার। শুল্ক, ভ্যাট ও কর বাবদ সরকারকে মোট ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার টাকা প্রদান করতে হয়েছে। সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকা।

রেজিস্ট্রেশনের দিনই গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করা হয়, যা ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে। ট্যাক্স টোকেনের মেয়াদ এক বছরের জন্য, যা আগামী ১ ডিসেম্বর শেষ হবে। সাধারণ অবস্থায় গাড়িটির ওজন ২,৭৯০ কেজি, সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি।

এশিয়ান ইমপোর্টস লিমিটেডের শো-রুমের কর্মীরা গাড়িটির ব্যবহারকারীর বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে, সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেটপ্রুফ কিনা তা দালিলিকভাবে নিশ্চিত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০