অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

জাপানে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে।
১৩

ঢাকা সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে বিগ-বি উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান। জাপানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেরও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ আশা প্রকাশ করে, আগামী দিনে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১০

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১১

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১২

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৩

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৪

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৫

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৬

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

১৭

৪৮ বছর পর শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, ফের সক্রিয় নাসার ভয়েজার-২

১৮

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

২০