অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত
১৯৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাত ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।

পরিদর্শনকালে তিনি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার সঙ্গে ছিলেন।

হাসপাতালে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসকরা। পরে চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত অবহিত করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এর আগে সকালে যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। চিকিৎসা বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি চিকিৎসকদের অতিরিক্ত মতামত জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যে তাদের সঙ্গে চিকিৎসা রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার সব তথ্য শেয়ার করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ধীরগতিতে চলছে। দেশজুড়ে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০