অনলাইন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ত্রুটি’; খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্বের সম্ভাবনা

ছবি : সংগৃহীত
১৪৯

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে কিছুটা দেরি হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’র কারণে ফ্লাইটটি বিলম্বিত হতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টায়) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাতে জানান, কারিগরি সমস্যার কারণে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রা বিলম্বিত হবে। বিমানটি কাতার থেকে উড়াল দেওয়ার পর এ সম্পর্কে জানানো হবে।

ঢাকায় পৌঁছে জুবাইদা রহমান সরাসরি ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। ফলে পুরো প্রক্রিয়ায় শুক্রবার সকাল ১০টার পর খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে রওনা দিতে পারেন বলে জানিয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো।

বিএনপি সূত্র আরও জানায়, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। তাই যাত্রা শুরুতে কয়েক ঘণ্টা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০