মাইনুল ইসলাম। সাভার প্রতিনিধি
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

৭৭

ঢাকার আশুলিয়ায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা ও মোট সাতজনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন।

তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন আসামি এখনো পলাতক। গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলাটিতে ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন বলেও অভিযোগে বলা হয়। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। তবে ভুয়া বাদী সায়েব আলী জলিলকে ১৮ মাসেও গ্রেফতার করতে পারেনি আশুলিয়া থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানো ৭ হত্যা মামলায় সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে রায় ৫ ফেব্রুয়ারি

মাদারগঞ্জে পদত্যাগ করা গণঅধিকার পরিষদের সেই নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করলেন, আখতার হোসেনের

গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় ধানের শীষের নির্বাচনীয় পথসভা

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ 

৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি তাদের মার্কা দাড়িপাল্লা: মির্জা ফখরুল

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ’

ভুয়া কাজ ও ভুয়া বিলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: বিতর্কের কেন্দ্রেই গণপূর্তের প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ

১০

তানোরে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

১১

নরসিংদীর শিবপুরে মৎস্যজীবী লীগ এর ভাইকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

১২

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

১৩

জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া

১৪

প্রকৌশল খাতের সংকট নিরসন নয় বরং দীর্ঘমেয়াদী সংকট তৈরি করায় যেন মূল পরিকল্পনা ‌

১৫

নির্বাচিত হলে সবার বিয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী আশা মণির

১৬

নরসিংদীর বেলাবোতে তিন দিন নিখোঁজের পর ছাত্রলীগ নেতার মৃতদেহ দেহ উদ্ধার

১৭

নির্বাচনী সহিংসতায় হতাহত: তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাল এইচআরএসএস

১৮

গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

১৯

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের

২০