মোঃ নয়ন শেখ, নড়াইল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৪ জন

স্ত্রী হত্যার পর সেপটিক ট্যাংকে লাশ, এক মাস পর স্বামীর স্বীকারোক্তি

২৮৮

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক মাস আট দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে এক গৃহবধূর গলিত মরদেহ। হত্যার অভিযোগে নিহতের স্বামী আল-আমীন মন্ডল ওরফে ইরানুরকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার কথা স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম এলাকায় অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম আলপনা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার শুক্তগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা আল-আমীন মন্ডলের স্ত্রী সুমি ওরফে আলপনা গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পরদিন (২০ ডিসেম্বর) আলপনার ভাই মো. সাকিব মোল্যা (১৯) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে পুলিশ নিখোঁজের বিষয়টি তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আলপনার স্বামী আল-আমীন মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে আল-আমীন মন্ডল স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। তিনি পুলিশকে জানান, পারিবারিক কলহের জেরে আলপনাকে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশেই বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখা হয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায়। এ সময় সেপটিক ট্যাংক থেকে আলপনার গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতির জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, নিখোঁজের জিডির পরপরই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে নিহতের স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে নিহত আলপনার পরিবার এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আলপনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ঘটনার পর থেকে আলপনার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। পুলিশের অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি। শ্বশুরবাড়ির প্রতিটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং

১

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

২

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা

৩

বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার

৪

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ

৬

মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা?

৭

অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী?

৮

বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৯

আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন

১০

ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা

১১

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির

১২

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

১৩

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

১৪

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

১৫

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৬

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

১৭

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

১৮

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

১৯

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

২০