Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ

২৭

বৃষ্টিবহুল দেশ হিসেবে পরিচিত যুক্তরাজ্যেও বাড়ছে পানির সংকট। দীর্ঘস্থায়ী খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটি নতুন জলাধার নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বড় এই জলাধার। দক্ষিণ উপকূলের বন্দরনগরী পোর্টসমাউথের কাছে প্রায় ৮০ কোটি পাউন্ড ব্যয়ে চলছে হ্যাভান্ট থিকেট জলাধার প্রকল্পের কাজ।

যুক্তরাজ্যের হ্যাভান্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রকল্প এলাকায় বুলডোজার দিয়ে মাটি খননসহ বিভিন্ন নির্মাণকাজ এগিয়ে চলছে। নতুন এই জলাধারে সর্বোচ্চ ৮৭০ কোটি লিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে কয়েক লাখ মানুষের পানির চাহিদা পূরণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও চলতি গ্রীষ্মে রেকর্ড তাপপ্রবাহ দেখা গেছে। শীত আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি ফিরলেও দেশটির বিভিন্ন এলাকায় এখনো খরা পরিস্থিতি রয়েছে। ইংল্যান্ডের পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়েও দেশটির প্রায় সব এলাকা খরাকবলিত ছিল। কয়েকটি এলাকায় পরিস্থিতি ছিল আরও তীব্র।

বর্তমানে যুক্তরাজ্যের বিদ্যমান জলাধারগুলোতেও পানির মজুত কমে গেছে। এসব জলাধারে গড়ে প্রায় ৬০ শতাংশ পানি রয়েছে, যা মৌসুমি গড়ের তুলনায় ১৯ শতাংশীয় পয়েন্ট কম। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি এবং ডেটা সেন্টারের মতো বেশি পানি ব্যবহারকারী শিল্পের প্রসারের কারণে পানির চাহিদা ক্রমেই বাড়ছে।

রিডিং বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী হান্না ক্লোক এএফপিকে বলেন, যুক্তরাজ্যে পানির নিরাপত্তা নিয়ে সমস্যা ক্রমেই বাড়ছে। পানি কীভাবে সংরক্ষণ করা যায়, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। কারণ, ভবিষ্যতে এই সমস্যা আরও বাড়তে পারে।

২০২৫ সালে প্রকাশিত ইংল্যান্ডের জাতীয় পানিসম্পদ কাঠামো অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে দেশটিতে প্রতিদিন ৫০০ কোটি লিটার পানির ঘাটতি দেখা দিতে পারে। এতে বিদ্যমান পানির উৎসগুলোর ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হ্যাভান্ট থিকেট প্রকল্প এলাকা পরিদর্শনে পোর্টসমাউথ ওয়াটারের প্রধান নির্বাহী বব টেলর বলেন, পরপর কয়েক দফা খরা ও প্রচণ্ড গরমের পর পানি সরবরাহ খাতের সংশ্লিষ্টরা সমস্যার ব্যাপকতা বুঝতে শুরু করেছেন।

তিনি বলেন, সারা বছরে কত বৃষ্টি হচ্ছে, সেটিই পানির সংকটের একমাত্র বিষয় নয়। বরং বছরের কোন সময়ে বৃষ্টি হচ্ছে, তা বেশি গুরুত্বপূর্ণ। শীতকালে বৃষ্টিপাত বাড়লেও গ্রীষ্মকাল ক্রমেই শুষ্ক হয়ে উঠছে। জলাধার না থাকলে অতিবৃষ্টির সময় পানি ধরে রেখে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব নয়।

নতুন জলাধারটি শীতকালে আংশিকভাবে পূরণ করা হবে। এ জন্য পোর্টসমাউথ ওয়াটারের নিয়ন্ত্রণে থাকা একটি বড় প্রাকৃতিক পানির উৎস থেকে উদ্বৃত্ত পানি আনা হবে। এর ফলে শীতের অতিরিক্ত বৃষ্টির পানি সংরক্ষণ করে গ্রীষ্মের শুষ্ক সময়ে ব্যবহার করা যাবে।

যুক্তরাজ্যে পানি ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকার ২০৫০ সালের মধ্যে আরও নয়টি বড় জলাধার নির্মাণের অনুমোদন দিয়েছে। পানি অবকাঠামো খাতে কয়েক দশকের বিনিয়োগ ঘাটতি কাটিয়ে উঠতে গত বছর প্রকল্পগুলোর পরিকল্পনা অনুমোদনের নিয়মও শিথিল করা হয়।

প্রস্তাবিত জলাধারগুলো চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৬৭ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও শিল্পের পানির চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের সংকট মোকাবিলায় এই অবকাঠামো নির্মাণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ BSS News

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ

১

মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা?

২

অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী?

৩

বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৪

আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন

৫

ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা

৬

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির

৭

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

৮

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

৯

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

১০

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১১

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

১২

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

১৩

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

১৪

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

১৫

২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে

১৬

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

১৭

মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত?

১৮

নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

১৯

এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন?

২০