Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

২৬

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মেনে নেবে না ইরান। এই অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তেহরানের দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সামরিক আগ্রাসনের শামিল। এ পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা জানিয়েছে ইরান।

সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরান কোনোভাবেই সহ্য করবে না। দেশটির আগ্রাসন মোকাবিলায় সম্ভব সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের শামিল। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরানের হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের পূর্ণ অধিকার রয়েছে বলেও দাবি করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে। এতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়।

এই সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের অবরোধমূলক পদক্ষেপের জবাবে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা নৌ অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ওয়াশিংটন ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির অভ্যন্তরীণ স্থলপথের রুট বিচ্ছিন্ন করতে বিশেষ টাস্কফোর্স চালু করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহারের চেষ্টা করায় কয়েকটি জাহাজে আগুন লাগার বিষয়ে দেশটির বাহিনী বিভিন্ন ঘোষণা দিয়েছে। এতে হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাও স্থবির হয়ে পড়েছে। জুনে প্রণীত একটি চুক্তি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি সমাধানের উদ্যোগে অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরান।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়াসহ তাদের শর্তগুলো মেনে নিলে মাত্র দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করলে দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালী ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

১

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

২

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

৩

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৪

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

৫

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

৬

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

৭

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

৮

২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে

৯

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

১০

মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত?

১১

নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

১২

এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন?

১৩

ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান

১৪

পেট্রাপোল সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতার রুদ্ধদ্বার বৈঠক

১৫

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

১৬

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

১৭

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে

১৮

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

১৯

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

২০