Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

২৭

পিরোজপুরের কাউখালীতে ফ্যামিলি কার্ড, ঘর, গভীর নলকূপ ও স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে চক্রের অন্য সদস্যরা এখনো পলাতক রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) রাতে প্রতারণার খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগীরা কাউখালী থানায় অভিযোগ জানাতে ভিড় করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে পরিচিত হয়ে আস্থা অর্জন করে একটি চক্র। তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহের কথা বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে। পরে ফ্যামিলি কার্ড, সরকারি সহায়তায় ঘর এবং গভীর নলকূপ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা সংগ্রহ করে।

অভিযোগ রয়েছে, ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার কথা বলে চক্রটি মানুষের কাছ থেকে টাকা নেয়। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার আশায় উপজেলার কয়েকটি গ্রামের সাধারণ মানুষ তাদের হাতে টাকা তুলে দেন। একপর্যায়ে অর্ধকোটি টাকার বেশি সংগ্রহ করে চক্রের সদস্যরা উধাও হয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীরা অভিযোগ নিয়ে থানায় আসেন। থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন স্বল্পমূল্যে পণ্যসামগ্রী পাওয়ার জন্য এবং ১২ জন ঘর ও নলকূপের জন্য টাকা দিয়েছেন বলে জানান। চক্রের প্রধান সহযোগী হিসেবে পরিচিত এক নারী ঘটনার এক দিন আগে কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমে সাত লাখ টাকার বেশি নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার জানান, প্রতারণার অভিযোগে শতাধিক ভুক্তভোগী থানায় জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে তিনি সেখানে যান। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকারি ফ্যামিলি কার্ড, ঘর কিংবা নলকূপ দেওয়ার নামে কোনো ব্যক্তি বা চক্র টাকা দাবি করলে যাচাই ছাড়া টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

১

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

২

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

৩

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৪

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

৫

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

৬

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

৭

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

৮

২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে

৯

এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

১০

মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত?

১১

নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

১২

এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন?

১৩

ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান

১৪

পেট্রাপোল সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতার রুদ্ধদ্বার বৈঠক

১৫

হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

১৬

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

১৭

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে

১৮

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

১৯

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

২০