অনলাইন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯ জন

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যে সকল সুবিধা ভোগ করেন

১৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত হন?

রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, নীতি নির্ধারণে সম্পৃক্ত এবং প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকার বিশেষ মর্যাদার ভিত্তিতে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে। সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা এই তালিকায় থাকেন।

এ ছাড়া, প্রয়োজন অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করে অন্যান্যকেও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২ ধারায় বলা হয়েছে: “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি” বলতে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা মনোনীত বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ এই আইনের উদ্দেশ্য পূরণে অনুরূপ বিবেচিত অন্য যেকোনো ব্যক্তিকে বোঝাবে।

যেভাবে ঘোষণা করা হয়

প্রধানমন্ত্রীর কার্যালয়— বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়— সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় কারা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। তবে যেসব ব্যক্তি পদাধিকারবলে এই মর্যাদা পান, তাদের ক্ষেত্রে আলাদা ঘোষণার প্রয়োজন হয় না।

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সুবিধা ও নিরাপত্তা

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ওপর ন্যস্ত।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি, আইনের ৮(২) ধারা অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এসএসএফ দেহরক্ষা করবে।

এ ঘোষণার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকি বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কাউকে হুমকি মনে হলে এসএসএফ পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা রাখে— যা দেশের সর্বত্র প্রযোজ্য। পরিস্থিতি গুরুতর হলে ক্ষতিকর ব্যক্তিকে গুলি বা প্রাণঘাতী শক্তি প্রয়োগেরও বিধান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০