স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৩ জন

তারকা ক্রিকেটারের সিদ্ধান্ত: আইপিএল এড়িয়ে পিএসএলে খেলবেন

মঈন আলী। ছবি : সংগৃহীত
৩১৫

বিপিএল মাতানো তারকা ক্রিকেটার মঈন আলী আইপিএলের বদলে পাকিস্তানের পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন ডু প্লেসিসও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পিএসএলে খেলার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

মঈন আলী আগে আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। কিন্তু এবার তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি লিগকে বেছে নিলেন। পিএসএলে যোগদানের বিষয়ে তিনি বলেন, “পিএসএলে যোগ দিচ্ছি। খুব আনন্দিত। এই লিগে নতুন যুগের সূচনা হচ্ছে। এটি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। প্রতিটি দলে বিশ্বের সেরা ক্রিকেটাররা রয়েছেন। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সবসময়ই অসাধারণ। ক্রিকেটের মান এবং দর্শকদের ভালোবাসা অনন্য। সমর্থকরা সবসময় খেলোয়াড়দের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন।”

২০১৮ সাল থেকে মঈন আলী আইপিএলে খেলে আসছেন। ৭৩টি ম্যাচে তিনি ১১৬৭ রান করেছেন এবং ৪১টি উইকেট নিয়েছেন। সর্বশেষ নিলামে কেকেআর তাকে দলে নিয়েছিল, যেখানে তিনি ৬টি ম্যাচ খেলেছিলেন।

বিপিএলেরও নিয়মিত অংশীদার মঈন আলী দুই দলের হয়ে ২২টি ম্যাচে ৪৬৭ রান করেছেন এবং ২২টি উইকেট নিয়েছেন। বিপিএলের পাশাপাশি তার আন্তর্জাতিক অভিজ্ঞতার তালিকায় রয়েছে পিএসএল, আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টি এবং সিপিএল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০