অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

ইয়েমেন ও বাংলাদেশে মানবিক উদ্যোগে যুক্তরাজ্য–সৌদির যৌথ প্রকল্প

ছবি : সংগৃহীত
২৪৪

ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা এবং ১০ লাখেরও বেশি ঝুঁকিপূর্ণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা উন্নত করতে নতুন একটি যৌথ মানবিক উদ্যোগ ঘোষণা করেছে যুক্তরাজ্য ও সৌদি আরব।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা নিয়ে যুক্তরাজ্য ও সৌদি আরবের মধ্যে তৃতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপ থেকেই ইয়েমেন ও বাংলাদেশে খাদ্য সংকট নিরসন এবং বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন যৌথ মানবিক প্রকল্পের ঘোষণা আসে।

এতে আরও জানানো হয়, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি উদ্ভাবনী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি সহ-বিনিয়োগের সুযোগ নিয়ে আরও প্রযুক্তিগত আলোচনা এগিয়ে নেবে। উভয় পক্ষ বহুপক্ষীয় সংস্কারের জন্য সমন্বিত সহায়তা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যাতে মানবিক সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকর হয়।

ব্রিটিশ হাইকমিশনের মতে, যুক্তরাজ্য–সৌদি এই অংশীদারিত্ব আন্তর্জাতিক উন্নয়নে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে জীবন রক্ষাকারী প্রভাব নিশ্চিত করতে সম্পদ ও দক্ষতাকে একত্র করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০