সুমন বালা, কোটালিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
৫ জানুয়ারি ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৪ জন

আমি এই মাটির সন্তান, আমি এ জনপদের সকল মানুষের -এস এম জিলানী

২৮২

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আমি এই মাটির সন্তান, আমি এ জনপদের দল বল,জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে
সকল মানুষের। এ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কোন কাজের জন্য তাদের আমার কাছে আসতে হবে না। আমি সেবা প্রার্থীদের দারে গিয়ে তাদের সমস্যা সমাধাণ করার চেষ্টা করবো।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে একটি উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।তিনি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়ণই আমাদের মূল লক্ষ।
উপস্থিত ভোটারদের উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, আমি আগামীতে টুঙ্গিপাড়া,কোটালীপাড়ার মানুষদের খাদেম হয়ে থাকতে চাই। এ এলাকার সকলকে সাথে নিয়ে মাদক মুক্ত,মানবিক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়তে চাই। আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিষে ভোট দিবেন,আমি সে আশা করছি।
এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,বিএনপি নেতা কাজী অমিত,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ,টুঙ্গিপাড়া যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোটালীপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তার সাথে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০