নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

“দুঃখ ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই”— ভাইরাল ‘তাজু ভাই ২.০’

“দুঃখ ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই”— ভাইরাল ‘তাজু ভাই ২.০’
তাইজুল ইসলাম | ছবি : সংগৃহীত
২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাধারণ ভিডিও দিয়েই রাতারাতি ভাইরাল হয়ে গেছেন কুড়িগ্রামের তরুণ তাইজুল ইসলাম (৩০)। নেট দুনিয়ায় তিনি এখন ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত। তার সরল উপস্থাপনা ও গ্রাম্য ভাষার স্বতঃস্ফূর্ততা দর্শকদের দৃষ্টি কেড়েছে ব্যাপকভাবে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের বাসিন্দা তাইজুল। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে পড়ার সুযোগ পাননি তিনি। বর্তমানে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন এবং ঢাকার বিভিন্ন নির্মাণস্থলে কর্মরত রয়েছেন।

সম্প্রতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় নারায়ণপুর বাজারে একটি ভিডিও ধারণ করেন তিনি। ভিডিওতে এক দোকানির কাছে তিনি জানতে চান— “জিলাপি সরকারি রেটে বিক্রি হচ্ছে কি না।” তার এই সহজ প্রশ্ন এবং উপস্থাপনার ভঙ্গি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫৫ লাখবার দেখা হয়েছে। ভাইরাল হওয়ার আগে তার ফেসবুক পেজে অনুসারী ছিল প্রায় ৬ হাজার, যা বর্তমানে বেড়ে ৯০ হাজারেরও বেশি হয়েছে।

তবে এই ভাইরাল ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সরলতা ও আন্তরিকতার প্রশংসা করছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপও করছেন।

এ বিষয়ে তাইজুল ইসলাম বলেন, “আমার বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই আমি ভিডিও করি। আমি পেশাদার সাংবাদিক নই। আমাদের চরাঞ্চলের খবর কেউ তুলে ধরে না, তাই নিজেই চেষ্টা করি। ভুল হতে পারে, তবুও আমি চাই আমাদের এলাকার মানুষের উন্নয়ন হোক।”

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, “তাইজুল আমাদের এলাকার ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করে ভিডিও বানিয়ে দেশজুড়ে পরিচিতি পেয়েছে—এটা আমাদের জন্য গর্বের।”

ছয় ভাই-বোনের মধ্যে সবার বড় তাইজুল এখন তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরিবারের আর্থিক উন্নয়ন এবং চরাঞ্চলের মানুষের জীবনমান তুলে ধরার স্বপ্ন দেখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“দুঃখ ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই”— ভাইরাল ‘তাজু ভাই ২.০’

দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা, আগুনে ক্ষয়ক্ষতি

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেমের সম্পর্কে জড়িয়ে চাচিকে নিয়ে ভাতিজার উধাও

কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে জখম: অভিযুক্ত ৬ জন কারাগারে

মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

কুমিরের আক্রমনে প্রাণ হারানো সুব্রতর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

১০

১০ বছরে বাংলাদেশ থেকে ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার: জিএফআই প্রতিবেদন

১১

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি

১২

ত্যাগীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের ঘোষণা তাইবুল হাসানের

১৩

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

১৪

গোপালগঞ্জে ১৫০০ লিটার পেট্রোল অবৈধ মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ

১৫

রংপুরে ঝড়-শিলাবৃষ্টিতে প্রাণহানি, একই পরিবারের ৪ জন আহত

১৬

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

১৭

বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মিললো মাইক্রোচালক আরিফের মরদেহ

১৮

ভারত থেকে পাইপলাইনে তৃতীয় দফায় এলো ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

১৯

মাদারগঞ্জে জমি বিরোধে বসতঘরের পথ বন্ধের অভিযোগ

২০