রিয়াজুল হক সাগর । রংপুর প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক
২৩

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে, যা সীমান্তজুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে।

আহত কৃষকের নাম মিজানুর রহমান মিজান (২০)। তিনি পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা গ্রামের ডাঙারবাড়ী এলাকার বাসিন্দা এবং মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী শূন্যরেখার কাছে নিজেদের জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। সকালে ভুট্টাক্ষেতে পরিচর্যার পাশাপাশি ঘাস সংগ্রহ করতে যান মিজান। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাকে ডেকে একটি ভুট্টার মোচা দেখতে চান। তিনি মোচাটি দিতে এগিয়ে গেলে হঠাৎ গুলি ছোড়া হয়। এতে তার ডান কাঁধে গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় মিজান কোনোমতে সেখান থেকে সরে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ভারতীয় নাগরিক সহদেব বর্মণ (৪০)-কে দুটি গরুসহ ধরে বাংলাদেশে নিয়ে আসে। তিনি ভারতের কোচবিহার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তের শূন্যরেখা জুড়ে বিপুল সংখ্যক বিএসএফ সদস্য অবস্থান নেয়। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যায়।

এদিকে, ঘটনাটি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। দুই পক্ষের স্থানীয় পর্যায়ের কমান্ডাররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, বিষয়টি সমাধানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

সিংড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল রুবেলের

মুকসুদপুরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন অলিউর শেখ

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত, দ্রুত পদক্ষেপে প্রশাসনের সাফল্য

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, উত্তেজনায় ভারতীয় নাগরিক আটক

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা, সিএনজি চালকদের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১০

কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারী ধর্ষণ: কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

১১

‘পালঙ্ক’: দেশভাগ, শ্রেণি-সংগ্রাম ও আত্মমর্যাদার এক নিঃশব্দ চলচ্চিত্র প্রতীক

১২

কয়রায় পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১৩

শার্শায় দলীয় কোন্দলে কুপিয়ে আহত ৫ জন

১৪

ক্লিনিকে সিজারের পর বিল না মেটানোয় নবজাতক বিক্রির পরামর্শ চিকিৎসকের

১৫

নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মজুদ ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ও নির্ধারিত দামে বিক্রি

১৬

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুর হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

১৭

“দুঃখ ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই”— ভাইরাল ‘তাজু ভাই ২.০’

১৮

দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা, আগুনে ক্ষয়ক্ষতি

১৯

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২০