মোঃ ফয়সাল হোসেন কয়রা, খুলনা প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

কয়রায় পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কয়রায় পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
৪৬

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (বিকাল ৫টা) কপোতাক্ষ নদীর তীরে গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন আমাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ সানা, আতিয়ার রহমান সানা, রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম মোল্যা, আলমগীর সানা, আমেনা খাতুন ও আয়েশা খাতুনসহ আরও অনেকে।

বক্তারা জানান, নাকশা মৌজার প্রায় ৬ একর জমি, যা বিআরএস রেকর্ড অনুযায়ী হোসেন আলী মোল্লা, জবেদা খাতুন ও মোসাল সানা গংদের নামে ছিল, তা কপোতাক্ষ নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। সম্প্রতি নদীতে চর জেগে ওঠার পর সরকারি উদ্যোগে নদী খনন করা হয়।

এ অবস্থায় জমির উত্তরাধিকারীরা তাদের জমির মধ্যে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। এ ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পালঙ্ক’: দেশভাগ, শ্রেণি-সংগ্রাম ও আত্মমর্যাদার এক নিঃশব্দ চলচ্চিত্র প্রতীক

কয়রায় পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শার্শায় দলীয় কোন্দলে কুপিয়ে আহত ৫ জন

ক্লিনিকে সিজারের পর বিল না মেটানোয় নবজাতক বিক্রির পরামর্শ চিকিৎসকের

নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মজুদ ২০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ও নির্ধারিত দামে বিক্রি

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুর হত্যা, জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

“দুঃখ ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক নই”— ভাইরাল ‘তাজু ভাই ২.০’

দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা, আগুনে ক্ষয়ক্ষতি

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার বার্তা, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

প্রেমের সম্পর্কে জড়িয়ে চাচিকে নিয়ে ভাতিজার উধাও

১১

কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে জখম: অভিযুক্ত ৬ জন কারাগারে

১২

মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মাদারগঞ্জে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

১৪

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

১৫

কুমিরের আক্রমনে প্রাণ হারানো সুব্রতর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

১৬

১০ বছরে বাংলাদেশ থেকে ৬৮.৩ বিলিয়ন ডলার পাচার: জিএফআই প্রতিবেদন

১৭

জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া ফ্রি

১৮

ত্যাগীদের অধিকার প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের ঘোষণা তাইবুল হাসানের

১৯

ভূমধ্যসাগরে ২২ অভিবাসীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

২০