মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানাধীন বনমিলা, আশুলিয়া থানাধীন নবীনগর মোড় ও সাভার মডেল থানাধীন নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার ধামরাইয়ের গাছুয়াবাড়ী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০), ধামরাইয়ের চাওনা এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২), ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকার ইসমাইল শেখের ছেলে মো. রায়হান শেখ ওরফে সাব্বির (২৪), গোপালগঞ্জের কাশিয়ানি থানার খায়েরহাট এলাকার মৃত আতিয়ার মোল্লার ছেলে মো. বকুল মোল্লা (২৭) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাইর কুন্ডি (আল্লারদর্গা) এলাকার তাজিল হোসেনের ছেলে মো. হৃদয় (২৮)।

এদের মধ্যে সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মাদক, বকুল মোল্লার বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি এবং হৃদয়ের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বনমিলা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি সাইফুল ইসলাম ও রুবেল মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি রায়হান শেখ ওরফে সাব্বির ও বকুল মোল্লাকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এসআই আব্দুস সালামের নেতৃত্বে সাভারের নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি হৃদয়কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে পেশাদার পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাণীশংকৈলে গোরস্থানে আবারও কঙ্কাল চুরি

মাদারগঞ্জে তেঘরিয়া এফ,কে,টি, এস,এস,কে, এ দাখিল মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুন করে কাজ করছে সরকার নিজ এলাকায়: মির্জা ফখরুল

নরসিংদীর মাধবদীতে বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে কিশোরী আমেনাকে হত্যা

স্বভাব পরিবর্তন না হলে স্থানীয় নির্বাচনেও জনগণ ব্যালটে জবাব দেবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মাদারগঞ্জে স্কাইল্যাব ক্যাডেট একাডেমির ২২ শিক্ষার্থীর ১১ জনই পেলেন বৃত্তি 

রাণীশংকৈলে অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

পীরগঞ্জে প্রতিবন্ধীর গমক্ষেতে ‘বিষ’ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে ওয়ার্ড আ.লীগ সভাপতির পদত্যাগ

১০

কুবির অর্থনীতি ক্লাবে আসাদ–মাহফুজুলের নেতৃত্বে নতুন কমিটি অনুমোদন

১১

মুকসুদপুরে কুমার নদে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ২ ড্রেজার মেশিন ধ্বংস

১২

আলমগীর কবির: জাতীয় চেতনা ও চলচ্চিত্রভাষার নির্মাতা

১৩

উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান: রংপুরে আখতার হোসেন

১৪

বাগেরহাটে পার্টি অফিসের দাবিতে দোকান ছাড়ার আল্টিমেটাম এক দিনের সাবেক ছাত্রদল নেতার

১৫

নওগাঁ থেকে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ গ্রেফতার

১৬

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৭

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৮

রাজৈরে আওয়ামী লীগের বন্ধ অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলন

১৯

মাদারগঞ্জে সিএনজি-মাহিন্দ্র ট্রাক্টরের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

২০