পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৪ জন

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

৩৩৯

ঠাকুরগাঁওয়ের একটি বিয়েকে ঘিরে অস্বাভাবিক ও নজিরবিহীন ঘটনার জন্ম হয়েছে। বিয়ের পরপরই বাসর রাতে ‘কনে বদল’ করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আইনি লড়াই শুরু হয়। এরই ধারাবাহিকতায় বরকে কারাগারে পাঠানোর ঘটনায় বিষয়টি জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার যুবক রায়হান কবির ঘটকের মাধ্যমে রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ের প্রস্তাব পান। উভয় পরিবার সম্মতি দেওয়ার পর গত আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর নববধূকে নিয়ে গভীর রাতে নিজ বাড়িতে ফেরেন।

বরপক্ষের অভিযোগ, বাসর রাতে কনের অতিরিক্ত সাজসজ্জা ধুয়ে যাওয়ার পর বর বুঝতে পারেন—বিয়ের আগে যে মেয়েকে দেখানো হয়েছিল, বাসর ঘরে থাকা কনে তিনি নন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
পরদিন কনেকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে পাঠানো হয়। এরপর স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়।

ঘটনার জেরে গত ২৭ আগস্ট কনের বাবা জিয়ারুল হক ছেলেপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর বর রায়হান কবির কনের বাবা ও ঘটকের বিরুদ্ধে আলাদা মামলা করেন।

মামলাগুলো বিচারাধীন থাকাকালে সোমবার (১৯ জানুয়ারি) আদালত বর রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে তাকে কারাগারে পাঠানো হয়।
বরের মামা দাবি করেন, ঘটকের মাধ্যমে যে পাত্রী দেখানো হয়েছিল, বাস্তবে কনে ছিলেন ভিন্ন একজন। দ্রুত বিয়ে সম্পন্ন করার চাপ থাকায় নতুন করে পাত্রী যাচাইয়ের সুযোগ পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে কনের বাবা জিয়ারুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেপক্ষ তাদের বাড়িতে এসে তার মেয়েকেই দেখে গেছে। তিনি আরও দাবি করেন, বিয়ের পর ছেলেপক্ষের পক্ষ থেকে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। সময় চাওয়ায় সমঝোতা নষ্ট হয়ে যায়।
ঘটক মোতালেব জানান, তিনি কোনো ধরনের কনে বদলের সঙ্গে জড়িত নন এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ছেলেপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন রয়েছে এবং প্রকৃত ঘটনা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই উদঘাটিত হবে।

এই ঘটনাকে ঘিরে জেলাজুড়ে কেউ এটিকে প্রতারণার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ একে যৌতুক–সংক্রান্ত বিরোধের আইনি পরিণতি বলে মনে করছেন। এখন সবার অপেক্ষা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১০

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১১

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১২

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

১৩

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

১৪

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

১৬

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

১৭

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৯

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

২০