আকন্দ সোহাগ, নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২১ জন

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

৫০৮

আমার বাংলাদেশ পার্টি ( এবিপার্টি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবি পার্টি থেকে জামালপুর – ৩ ( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে ঈগল প্রতীকে মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার লিপসন মিয়া। সোমবার ( ১৯ জানুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়তের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। এসময় উপজেলা জামায়তের আমীর মাওলানা নুরল আমিনসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ তাকে গলায় ফুলের মালা পড়িয়ে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়তের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন। ইঞ্জিনিয়ার লিপসন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও জামালপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি থেকে জামালপুর – ৩ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। নির্বাচন করতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিনেছিলেন মনোনয়ন ফরমও। জামায়াতের সাথে এবি পার্টির জোট করায় জামায়াতের প্রার্থী মজিবুর রহমান আজাদীর সম্মানে মনোনয়ন ফরম জমা দেননি লিপসন৷ জামায়াতে যোগদান করা ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন,জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি আজ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। ভবিষ্যতেও জামায়াতের সাথে কাজ করতে চাই। উপজেলা জামায়তের আমীর মাওলানা নুরল আমিন বলেন,এবি পার্টির নেতা ইঞ্জিনিয়ার লিপসন মিয়া একসময় শিবিরের রাজনীতি করতেন। এবি পার্টি ছেড়ে আজ আমাদের দলে যোগদান করেছে। আমরা তাকে স্বাগত জানিয়েছি। স্বৈরাচার ও তাদের সহযোগী ছাড়া যে কোন দলের লোকজন আমাদের দলে আসতে চাইলে তাদের স্বাগতম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০