নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আশপাশে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মো. আজগর শেখের ছেলে। সেনা সদস্যরা আটককৃত আসামির কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। আটক...
৩৭২
নড়াইলের লোহাগড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
নড়াইল আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাজহারুল ইসলামের নেতৃত্বে লোহাগড়া উপজেলার টিচর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার আশপাশে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে আসলাম শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মো. আজগর শেখের ছেলে।
সেনা সদস্যরা আটককৃত আসামির কাছ থেকে ২৫০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন এবং নগদ ৩৮ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
১
এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং
২
বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি
৩
রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা
৪
বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার
৫
ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ
৬
ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ