অনলাইন ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

ব্র্যাক ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত
৯৬

কুমিল্লার চান্দিনা উপজেলার মধ্য বাজারে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আগুন লাগার পরদিনজুড়ে ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়। এতে সার্ভার কক্ষের কিছু আইটি সরঞ্জাম, বৈদ্যুতিক তার ও নেটওয়ার্ক সংযোগ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের মূল কক্ষ, লকার ও নথিপত্র নিরাপদ রয়েছে।

ব্যাংক শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান জানান, সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ধোঁয়া বের করতে সময় লাগায় সারা দিন ব্যাংকের কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

এদিকে ব্যাংক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। লেনদেন করতে এসে অনেককে ফিরে যেতে দেখা যায়।
মহিচাইল এলাকার গ্রাহক সেলিম বলেন, ‘বিকেলে টাকা তুলতে হবে বলে সকালে এসেছিলাম। এসে দেখি সব বন্ধ। আগুনের খবর শুনে হিসাব নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই।’
আরেক গ্রাহক হাসিনা আক্তার বলেন, ‘টাকা জমা দিতে এসে দেখি ফায়ার সার্ভিস কাজ করছে। জানলে আর আসতাম না।’

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, সপ্তাহের শেষের দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকায় দৈনন্দিন লেনদেন ব্যাহত হয়েছে। বিশেষ করে দোকানপাটের বিক্রির টাকা জমা দিতে সমস্যা পোহাতে হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার কক্ষ পুনরায় সচল ও যন্ত্রপাতি মেরামত শেষে দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করা হবে। গ্রাহকদের হিসাব, লকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ আছে বলেও আশ্বস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

মাদারীপুরের রাজৈরে জামায়াতের উদ্যাগে রাস্তা মেরামত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কোরআন শরীফ বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০

মাদারগঞ্জে ফারিয়া এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়

১২

ডা: কামাল আহমেদ রাণীশংকৈলে যোগদান ঘিরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভ

১৩

গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম মাহতাব উদ্দিন

১৪

রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

১৭

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

১৮

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

১৯

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

২০