প্রযুক্তি ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

সাইবার হামলার ভয়াবহতায় ইতিহাসে নজিরবিহীন ২০২৫

ছবি : সংগৃহীত
৭৪

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার দিক থেকে ২০২৫ সালকে ইতিহাসের সবচেয়ে সংকটপূর্ণ বছর হিসেবে দেখা হচ্ছে। সরকারি দপ্তর, বড় করপোরেট প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো—সবখানেই নজিরবিহীন মাত্রায় সাইবার আক্রমণ ও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার একাধিক বড় ধরনের সাইবার হামলার মুখে পড়ে। চীনভিত্তিক হ্যাকারদের আক্রমণের ফলে মার্কিন ট্রেজারি বিভাগের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয় এবং পারমাণবিক নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থাসহ বিভিন্ন সরকারি সংস্থার সিস্টেম অচল হয়ে পড়ে। একই সময়ে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা যুক্তরাষ্ট্রের আদালতের সংবেদনশীল নথিপত্র হাতিয়ে নেয়।

বেসরকারি খাতেও পরিস্থিতি ছিল ভয়াবহ। ক্লপ নামের একটি র‍্যানসমওয়্যার চক্র ওরাকলের অজানা একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে বহু প্রতিষ্ঠানের কর্মী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ও গোপন তথ্য চুরি করে। ত্রুটিটি শনাক্ত হওয়ার আগেই বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়ে যায়।

যুক্তরাজ্যে ধারাবাহিক সাইবার হামলার কারণে খুচরা ব্যবসা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার হামলার শিকার হয়ে কয়েক মাস উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এর ফলে দেশটির অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি হয় এবং সরকারকে প্রায় ১৫০ কোটি পাউন্ড সহায়তা দিতে হয়।

এশিয়ার বিভিন্ন দেশেও সাইবার ঝুঁকি চরম আকার ধারণ করে। দক্ষিণ কোরিয়ায় প্রায় প্রতি মাসেই বড় ধরনের সাইবার আক্রমণ ঘটে। দেশটির শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম কুপাংয়ে হামলার ঘটনায় কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়।

টেকক্রাঞ্চের বিশ্লেষণে বলা হয়েছে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, সরবরাহ চেইনের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকারদের তৎপরতাই ২০২৫ সালে সাইবার হামলার মাত্রা বাড়িয়ে দেয়। ফলে সাইবার হুমকি এখন কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

নরসিংদীতে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

রাজৈরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তারেক জিয়ার প্রতিশ্রুতি বিমানবন্দর মেডিকেল ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

মাদারগঞ্জে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে শুভগাছায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুরের শিক্ষার উজ্জল নক্ষত্র প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল হক আর নেই

গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

আশুলিয়ার লাশ পোড়ানো মামলা: রায় পূর্ণবিবেচনার দাবিতে মাদারীপুরে মানববন্ধন

গোপালগঞ্জে কাপড় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

১০

জনগণই সব কিছু ঠিক করবে বলে মন্তব্য: সাভারে নাহিদ ইসলাম

১১

মাদারগঞ্জের তারতাপাড়ায় মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত

১২

কাজ শেষে বাসায় ফেরা হলো না ইউপি সচিব তোজাম্মেলের

১৩

সাভারের তেঁতুলঝোড়া কলেজে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

১৫

গোপালগঞ্জ-১ আসনে ‘কারাবন্দী’ বনাম ‘মাঠের প্রার্থীর’ চতুর্মুখী লড়াইয়ের আভাস

১৬

সাভারে ডিবি পুলিশের অভিযানে IMEI পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

১৭

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

১৮

কয়রা/পাইকগাছায় জমে উঠছে বিএনপি-জামায়াতের লড়াই

১৯

ভোট জালিয়াতি করার দুরভিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: মামুনুল হক

২০