আকন্দ সোহাগ | মাদারগঞ্জ প্রতিনিধি
২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৬ জন

মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে শোকজ 

১৮৮

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী ) বিকালে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই নোটিশ প্রদান করেন। সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন৷ দল থেকর তাকে বহিষ্কার করা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকালে মাদারগঞ্জ হাওয়ায় রোড থেকে থানা মোড় পর্যন্ত কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।  সেই মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় গত ১ ফেব্রুয়ারী অভিযোগ দায়ের করেন মেলান্দহ হাজরাবাড়ী পৌর  বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মুসা মিয়া ।  অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রাথমিক সত্যতা খুঁজে পায়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ ৯ এর(চ) অনুযায়ী উক্ত মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরো বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) তে বলা হয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি- নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোন প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এইরূপ যন্ত্র ব্যবহার করিতে পারবে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা আগামী  ৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আমরা নিজেরা কোন ড্রোন ব্যবহার করিনি। কোন সাংবাদিক ভাই তাদের প্রফেশনের প্রয়োজনে ব্যবহার করে থাকলে সেটা আমাদের অজানা ছিল। আগে থেকে আমরা কাউকে ড্রোন ব্যবহারের জন্য বলি নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০