কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

বঙ্গবন্ধুর প্রতি অসম্মানের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি

২১৮

৫ আগস্টের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান, ভার্স্কয ভাংচুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ী ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সিপন ভূঁইয়া।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ২১৬ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনের স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর আগে ওই দিন বেলা সাড়ে ১১টায় তিনি টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের কবরে জিয়ারতের উদ্দেশ্যে সেখানে গেলে গেট বন্ধ থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তিনি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর সেখান থেকেই তিনি তার নির্বাচনী প্রতীক ঘোড়া নিয়ে প্রচারণার জন্য ভোটরদের দোয়া ও সমর্থন চান।

স্বতন্ত্র এমপি প্রার্থী সিপন ভূঁইয়া আমাদের প্রতিনিধিকে বলেন, আমি সিঙ্গাপুর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। আমি অতীতেও কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না কিন্তু গত ৫ আগস্টের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান, সারা দেশে তার ভাস্কর্য ভাঙচুর ও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ী ভাঙচুর করে যা আমাকে ব্যথিত করেছে। হৃদয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, ঠিক তখন থেকেই চিন্তা করি আমি জনপ্রতিনিধি হবো এবং গোপাগঞ্জেই ধানমন্ডি ৩২ নম্বর তৈরি করবো।গোপালগঞ্জ-২ সংসদীয় আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন‌ তাই এই আসন থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এছাড়াও গোপালগঞ্জের মাটিতে শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামছুল হক ফরিদপুরী। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও এবং স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০