কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২২ জন

নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করা হবে: মো আরিফ-উজ-জামান

২৯৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শতভাগ নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, “গোপালগঞ্জে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

যা ইতোমধ্যেই নির্বাচনী প্রার্থিতা যাচাই-বাছাইয়ে আপনারা সকলেই লক্ষ্য করেছেন। নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ কাউকেই দেওয়া হবে না। কেউ যদি নির্বাচনকে বানচাল করতে বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বাগত বক্তব্য দেওয়ার পর মুক্ত আলোচনা পর্বে উক্ত মতবিনিময় সভায় আগত সাধারণ ভোটার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মী সমর্থকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, নির্বাচনের দিন ভোটারগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং গণভোটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত মতামত প্রকাশ করতে পারেন সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের মেজর জুভিন ওয়াহিদ, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ ভোটারগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি নির্বাচনী আসনে ২১৫ গোপালগঞ্জ -১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত), ২১৬ গোপালগঞ্জ -২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত), ২১৭ গোপালগঞ্জ -৩ (টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্টরা সরেজমিনে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০