রিয়াজুল হক সাগর | রংপুর প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০ জন

নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার

৯৬

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, তুলনামুলকভাবে আইনশৃঙ্খলা ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। দুটি হত্যার মতো ঘটনা ঘটেছে। একজন প্রার্থী হাদি মারা গেছেন। হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিতে সরকার কাজ করছে। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামুলক ভালো রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় রংপুরের সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনকিলাব মঞ্চের গতকালকের ঘটনা প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোন চাপে নেই, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, এখন যারাই মুভমেন্ট করবে, নির্বাচনের প্রতিকুলে সকলধরণের মুভমেন্টের বিরোধী নির্বাচন কমিশন। তাই নির্বাচন সুষ্ঠ ও নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সকলের কাছে এসব মুভমেন্ট বন্ধ রাখা আহবান রইলো।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে তিনি বলেন, কোন ইলেকশন ইন্জিনিয়ারিং হচ্ছে না। হবেও না। আমরা জাতিকে স্বচ্ছ ও সুষ্ঠ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ বাহিনীর সদস্যদের মাঝে একটি ভালো নির্বাচন উপহার দিতে যে মানসিকতা দরকার, তা আমরা লক্ষ করেছি। সবমিলিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।

দলীয় প্রধানদের কটাক্ষমুলক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঠে প্রতিটি দল প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের স্ব স্ব রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে এটি আমরা কামনা করছি।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ডিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধ্যান ও জেলার ৬ টি সংসদীয় আসনে দায়িত্বররত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মতবিনিময় সভা করেছেন। মতনিবিময়ে সভাপতিত্ব করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন শেখ হাফিজুর রহমান

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

মার্চের ৯ দিনে দেশে এসেছে ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, পথে আরও চারটি

ট্রাম্পের আলোচনা প্রত্যাখ্যান, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি ইরানের

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বড় অভিযান: বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০

যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো মোতায়েন করল ভয়ংকর ‘ডার্ক ঈগল’ ড্রোন

১১

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

১২

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, আটক ১

১৩

শার্শায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

১৪

র‍্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও নগদ টাকাসহ চার ছিনতাইকারী গ্রেফতার

১৫

মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে কলেজ ছাত্র খুন, গ্রেফতার ২

১৬

২ দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

১৭

ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচল বন্ধে চিলমারী–রৌমারী রুটে দুর্ভোগ

১৮

মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ

১৯

মাদারগঞ্জে বউয়ের সাথে ঝগড়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার আক্কাস আলী

২০