মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রতিনিধি
৫ জানুয়ারি ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০১ জন

নরসিংদীর মাধবদীতে ছোট ২ ভাই এর আঘাতে মাদকাসক্ত রমজান আলী নিহত

২৪২

নরসিংদীর মাধবদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল মাদকাসক্ত বড় ভাই রমজান আলীর । ৪ জানুয়ারী ২০২৬ ইং রবিবার দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন এর পুরানচরে এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা।যানা যায় নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহার করার জন্য পারিবারিক ভাবে বাধা নিষেধ দেয়া হলেও কোন কাজে আসেনি। এলাকা মানুষের নানা ধরনের খারাপ মন্তব্যের কারণে ছোট দুই ভাই ও পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেন এর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে ঝগড়ায় জড়ায়ে যায় মাদকাসক্ত রমজান আলী। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাইয়ের লাঠির আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। এতে মাদকাসক্ত রমজান আলী গুরুতর আহত হলে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,রমজান আলী চারটি কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। মাদকাসক্ত রমজান আলীকে পূর্বে তার পিতা মুসা মিয়া প্রশাসনের হাতে তুলে দেওয়ার পর ও মাদক সেবন থেকে মুক্ত করতে পারেননি।মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,ঘটনার খবর পাওয়ার পর এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে। বর্তমানে মাধবদীপ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০