সুজন হোসেন রিফাত । রাজৈর মাদারীপুর প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৭ জন

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়: হেলেন জেরিন খান

২৭৮

জামায়াতে ইসলামী একটি নষ্ট দল, এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
তিনি বলেন, গাড়ি নষ্ট হলে মেরামত করা যায় কিন্তু নষ্ট মানুষকে কখনো মেরামত করা যায় না। ঠিক একইভাবে নষ্ট দলকে কখনো ভালো করা যায় না।

(৭ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে মাদারীপুরের রাজৈর শাহ সূফী জোনাব আলী পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

 

হেলেন জেরিন খান আরো বলেন, এদেশে অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। এই নারী-পুরুষদের সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে না পারলে এ দেশকে কখনো উন্নত করা যাবে না। সেজন্য নারীদের স্বাবলম্বী করতে ও প্রতিটি পরিবারকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর একটি দল নারীদেরকে অন্ধকার যুগে “আই এম এ জাহিলিয়াত” এর যুগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করছেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাই জাহিলিয়াতে যুগে ফিরে যেতে না চাইলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এই সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসাইন মিঠু, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবুসহ প্রমূখ।

এসময় উপস্থিত সকল নেতাকর্মীদের ১২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী জাহানদার আলী মিয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান বক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০