আকন্দ সোহাগ,মাদারগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

জামালপুর-৩ আসনে স্ত্রীসহ নিজের মনোনয়নপত্র ক্রয় করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ফায়েজুল ইসলাম লাঞ্জু

১৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। একই সঙ্গে তার স্ত্রী সোনিয়া ইসলামও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর – ৩ আসনের উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরম ক্রয় শেষে বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু সাংবাদিকদের বলেন, জামালপুর-৩ আসনে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়নি। তাই আমি ও আমার স্ত্রী সোনিয়া ইসলাম দুই নামে মনোনয়নপত্র কিনেছি। যাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে সে নির্বাচনে প্রথম, দ্বিতীয় হতে পারবে না, সে তৃতীয় হবে। তাকে মাদারগঞ্জ-মেলান্দহের মানুষ প্রত্যাখান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান বিএসসি, পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসান একরামুল কবির, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,
উপজেলা বিএনপির সদস্য বাবুল আক্তার বাচ্চু, সাবেক সহ প্রচার সম্পাদক আব্দুল বারী , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০