কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৫ জন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া

২২৬

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এবং “ভূমিকম্পের ভয় করতে হবে জয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

উদ্বোধনী বক্তব্যে তিনি ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক আরো উল্লেখ করেন, ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি এখনো বিশ্বে আবিষ্কৃত হয়নি। ভূমিকম্প সরাসরি মানুষকে আঘাত করে না, বরং ত্রুটিপূর্ণ ভবন ধসের কারণেই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাই যথাযথ পূর্বপ্রস্তুতি ও সচেতনতাই এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

মহড়া চলাকালে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য, চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সমন্বিত দল বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত সাড়া দিতে হয় এবং জীবন রক্ষা করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়।

জেলা প্রশাসনের সুশাসন চত্বরে আয়োজিত এই বিশেষ মহড়ায় স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা প্রত্যক্ষ করেন। দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০