কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৬ জন

গোপালগঞ্জ পৌর পার্কে “ভোটের গাড়ি”

ছবি : আলোকিত জনপদ
১৮১

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নির্বাচন কমিশন কর্তৃক ব্যতিক্রম আয়োজনের অংশ হিসেবে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও প্রচার কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ “ভোটের গাড়ি”। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে “ভোটের গাড়ি” কোটালীপাড়ায় পৌঁছায়।

‘দেশের চাবি আপনার হাতে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে গোপালগঞ্জে এ প্রচারণা কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় পৌর পার্কে বিকাল ৪ টায় জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।

যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এর আগে সকালে ‘ভোটের গাড়ি’ কোটালীপাড়ার উপজেলা পরিষদ চত্বরে এবং পরে বিকাল ৪ টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো আশ্রাফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সকল শ্রেণি-পেশার সাধারণ ভোটারেরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন। ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০