অনলাইন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৬ জন

খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এভারকেয়ারে এসএসএফ সদস্য মোতায়েন

ছবি : সংগৃহীত
১৯৭

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সকালেই অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতিকে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সভায় তার স্বাস্থ্য বিবেচনা করে হাসপাতালেই নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি, নিরাপত্তা ও যাতায়াতের ব্যবস্থা এবং উচ্চ মর্যাদা অনুযায়ী তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সকল সংস্থাকে তা কার্যকরে নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পরিবার ও দল বিষয়টি অবগত।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যা ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর শ্বাসকষ্ট দেখা দেয়। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং অন্যান্য জটিলতাও রয়েছে। পরিস্থিতির অবনতি হলে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০