রিপোর্ট বাংলাদেশ~
২৮ অক্টোবর ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

কুমিল্লা-৬ আসনে দাঁড়িপাল্লার পথসভা-গণসংযোগ অনুষ্ঠিত

১৮৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে ধনাইতরী এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “দেশে ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন। সব দলের অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীর প্রত্যাশা।”

তিনি বলেন, “বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল,বাজরে বাজারে চাঁদাবাজি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ বর্তমান শিক্ষা ব্যবস্থা ঘুণে ধরা। আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।”

কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, “হে মানুষ, তোমরা রবের দাসত্ব করো—এটাই মানবমুক্তির পথ।”
তিনি আরও বলেন, “জনগণের সেবক হবো তাদের কাছে আমরা জবাবদিহি করব, জনগণের প্রতিটি টাকার হিসাব ইনশাআল্লাহ পাইপাই করে বুঝিয়ে দেব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বরোড অঞ্চল পরিচালক মোহাম্মদ হোসাইন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যাপক সাইফুল হক চৌধুরী, ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি কবির আহমেদ পাটোয়ারী ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি ইব্রাহিম খলিল, আমিনুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মাসুদ ও আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত নেতা আব্দুল হান্নান।
আগে বিকাল চারটায় সদর দক্ষিণ উপজেলা কনেশ তলা বাজারে নেতাকর্মীদের বেপক উপস্থিতিতে গণসংযোগ করেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সদর দক্ষিণ উপজেলা আমির মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি মু.ওমর ফারুক,কুমিল্লা মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাও:তাজুল ইসলাম, গলিয়ারা উত্তর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান,আরও উপস্থিত ছিলেন মু.ইব্রাহিম,আব্দুল হালিম, খোরশেদ আলম, উপজেলা শ্রমিক কাল্যাণ সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্হানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০