রিপোর্ট বাংলাদেশ~
৪ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৯৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে এক ভিন্নধর্মী প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে যাচ্ছে এলাকাবাসী। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বড় ভাই এবং জামায়াতে ইসলামী থেকে ছোট ভাই প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার বিএনপি কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে।

বিএনপির মনোনয়ন পেয়েছেন বড় ভাই আজিজুর রহমান, যিনি জেলা বিএনপির একজন অন্যতম সদস্য। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কয়েক মাস আগেই ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম ঘোষণা করা হয়েছিল। তারা রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। তাদের প্রয়াত বাবা মনছুর আহমেদ মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর বড় ভাই আজিজুর রহমান মনে করেন, তাদের পারিবারিক সম্পর্কে ভাঙন ধরানোর উদ্দেশ্যেই জামায়াত তার ছোট ভাইকে প্রার্থী করেছে। তিনি দাবি করেন, একসময় তার রাজনৈতিক কর্মী থাকা ছোট ভাইয়ের প্রতি পরিবার বা গ্রামবাসীর কোনো সমর্থন নেই। ভোটাররা তার ওপরই আস্থাশীল এবং বিএনপিকেই জয়ী করবে বলে তিনি বিশ্বাস করেন।

অপরদিকে ছোট ভাই ও জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক জানিয়েছেন, বড় ভাইয়ের প্রতি তার সম্মান অটুট রয়েছে, তবে রাজনীতির মাঠে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি জামায়াতকে একটি আদর্শিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলের নেতাকর্মীরা একযোগে কাজ করে এবং গণজোয়ার তাদের পক্ষেই রয়েছে। তিনি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দিকে ইঙ্গিত করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এদিকে, একই পরিবারের দুই ভাইয়ের ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক মতপার্থক্য ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে দুই ভাই-ই দাবি করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০