অনলাইন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

উত্তেজনা কাটিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিরেছে স্বাভাবিক কার্যক্রম

১৪

প্রশাসনিক কর্মকর্তার বদলি ও পদায়নকে কেন্দ্র করে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে সৃষ্ট উত্তেজনার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাভাবিক পরিবেশ ফিরেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জরুরি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ইনডোরসহ সব ধরনের চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চলছে।

বুধবার (১২ আগস্ট) সকালে ঢামেকে দায়িত্ব পালনরত ড্যাব নেতা ও চিকিৎসক ডা. ফখরুজ্জামান ফখরুল বলেন, হাসপাতালের সব গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম নিয়মিতভাবে চলছে। রোগীরাও নির্বিঘ্নে চিকিৎসাসেবা পাচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহে হাসপাতালের প্রশাসনিক ব্লকে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর মূল কারণ ছিল ঢামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি এবং সেখানকার প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হককে ঢামেকে পদায়নের আদেশ।

অভিযোগ রয়েছে, ঢামেক হাসপাতালের পরিচালক মোজাম্মেল হককে কাজে যোগ দিতে বাধা দিয়েছেন। এ ঘটনায় চিকিৎসকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। মোজাম্মেল হককে দায়িত্ব গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তারা কয়েক দফা বৈঠকও করেন।

গত রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেজাউল ইসলামকে ছাড়পত্র (মুভআউট) দেওয়া হলেও পরদিন সোমবার আকস্মিকভাবে তার বদলির প্রজ্ঞাপন বাতিল করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরই মধ্যে সোমবার চিকিৎসকদের একটি পক্ষ রেজাউল ইসলামের কক্ষে তালা দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় তৃতীয় শ্রেণির কর্মচারী হানিফের কাছে তালা চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। কর্মচারীদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন চিকিৎসক তাকে মারধর করেন। ঘটনার প্রতিবাদে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং পরিচালকের কাছে বিচার দাবি করেন।

মঙ্গলবার দুপুরে হানিফকে মারধরের অভিযোগের বিচার চেয়ে লিখিত স্মারকলিপি দিতে পরিচালকের কক্ষে যান কর্মচারীরা। একই সময়ে পরিচালকের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের একটি অংশও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে চিকিৎসকরা পরিচালকের কক্ষের ভেতরে অবস্থান নিলে কর্মচারীরা বাইরে অবস্থান নেন।

এ অবস্থায় হাসপাতালের চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটি, ঢামেক শাখা ড্যাব, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি পদক্ষেপ নেন।

পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক বিরোধের কারণে যাতে কোনোভাবেই সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ডা. ফখরুজ্জামান ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়ার পরপরই ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেন। সবার সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের প্রতিটি বিভাগে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং রোগীরা নিরাপদে সেবা নিচ্ছেন।

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা বহির্বিভাগে টিকিট নিয়ে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। জরুরি বিভাগেও ২৪ ঘণ্টার চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

১০

৪৮ বছর পর শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, ফের সক্রিয় নাসার ভয়েজার-২

১১

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

১৩

জাপানে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

১৪

মার্কিন প্রেসিডেন্টদের গোপন সফর: বুশ, ওবামা থেকে ট্রাম্প

১৫

আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

১৬

৪০ কেজি ওজনের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

১৭

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক

১৮

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

১৯

নতুন মৌসুমের প্রথম শিরোপার লড়াই আজ: কোথায়, কখন ও কীভাবে দেখবেন

২০