রিপোর্ট বাংলাদেশ:
৩১ মার্চ ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৯ জন

ঈদে মুক্তি পেল শাকিব খানের ‘বরবাদ’

২২৩

ঈদে মুক্তি পেল মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সারাদেশে একযোগে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ সিনেমা।
সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সবমিলিয়ে দেশজুড়ে পাঁচশ’র বেশি শো চলছে ‘বরবাদ’ এর। রাজধানীর ‘মধুমিতা’ সিমেমা হলে কেক কেটে শুভ উদ্বোধন হয়েছে এ ছবির। যা নিয়ে ফেসবুকে চলছে শাকিব ভক্তদের উচ্ছ্বাস।

প্রতিটি প্রেক্ষাগৃহেই শাকিব ভক্তদের উপচে পড়া ভিড় রয়েছে বলে খবর আসছে। আর প্রথম দিনেই প্রশংসায় ভাসছে ‘বরবাদ’।

বসুন্ধরা সিটির সিনে কমপ্লেক্সে ছবিটি দেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবের ভক্তরা। অধিকাংশ দর্শক বয়সে তরুণ।

‘শাকিব খানের অভিনয় দেখার জন্য আসছি, উনার অভিনয় অনেক সুন্দর হইছে, ভাল লাগছে’—খবর সংযোগের কাছে একদমে বললেন এক তরুণ দর্শক।

নারী দর্শকদের উচ্ছ্বাস যেন কিছু বেশি। তার ভাষায়, ‘শাকিব খানের যে কয়টা ছবি দেখছি, তার মধ্যে এটি অসাধারণ! ভয়ংকর অভিনয়! আমি তো কাঁপছিলাম মুভিটা দেখে!’

আরেক যুবকও পিছিয়ে নেই প্রশংসায়। তিনি বলেন, ‘ম্যাগি মশলার মতো পাঁচ মিশালী মুভি ‘বরবাদ’। অ্যাকশন-ইমোশন, কী নাই! এ রকম মুভি দেশের ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয় নাই! সামনে ইনশাল্লাহ আরো হবে। আমাদের এক্সপেক্টেশন অনেক। কলকাতা ইন্ড্রাস্ট্রিতেও এরকম মুভি হয় নাই!’

আরেক নারী দর্শক এক কথায় সারেন, ‘বলার ভাষা নাই ভাই! অনেক ভাল হইছে!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

১০

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

১১

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

১২

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

১৩

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

১৪

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১৫

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১৬

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৭

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৮

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৯

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

২০