অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

২২

দেশের আরও ১২টি জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ বা ডিজিটাল জামিননামা ব্যবস্থা। জামিন প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করবেন।

নতুন ব্যবস্থার আওতায় আসা জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

সংশ্লিষ্টরা আশা করছেন, ‘ই-বেইল বন্ড’ চালুর ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা কমবে। একই সঙ্গে আদালত, আইনজীবী, কারা কর্তৃপক্ষ ও বিচারপ্রার্থীদের কাজের চাপ এবং সময়-অর্থের অপচয়ও কমবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে প্রচলিত বেইল বন্ড দাখিলের পরিবর্তে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে তিন ধাপে দেশের ১৬টি জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করা হয়।

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক জানান, আগে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল ধাপ অতিক্রম করতে হতো। নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়াটি মাত্র তিনটি প্রধান ধাপে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে জামিনসংক্রান্ত কার্যক্রম আগের তুলনায় অনেক দ্রুত হচ্ছে।

জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে ২০২৫ সালের ১৫ অক্টোবর প্রথমবার নারায়ণগঞ্জে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করা হয়। এরপর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুরে এটি চালু হয়।

তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এ ব্যবস্থা চালু করা হয়। আজ থেকে নতুন করে আরও ১২ জেলায় এর কার্যক্রম শুরু হচ্ছে।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস, এফওসিতে আলোচনা

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৮

শাহবাগে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি

মাদারীপুরের রাজৈরে এসএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

১০

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

১১

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১২

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

১৩

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

১৪

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

১৫

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

১৬

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

১৭

৪৮ বছর পর শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, ফের সক্রিয় নাসার ভয়েজার-২

১৮

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

২০