অনলাইন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬১ জন

‘র’-এর কিছু ব্যক্তি জঙ্গি তালিকা করে ডিজিএফআইকে দিত: সাবেক সেনাপ্রধান

‘র’-এর কিছু ব্যক্তি জঙ্গি তালিকা করে ডিজিএফআইকে দিত: সাবেক সেনাপ্রধান
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া | ছবি: সংগৃহীত
৫০৬

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া দাবি করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি জঙ্গি তালিকা প্রস্তুত করে ডিজিএফআইয়ের কাছে সরবরাহ করতেন। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয়ে ‘র’-এর ওই ব্যক্তিরা নিয়মিতভাবে ডিজিএফআই কার্যালয়ে যাতায়াত করতেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এসব তথ্য তুলে ধরেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বলেন, ডিজিএফআই ভবনের সাতটি মিটিং রুমের মধ্যে একটি কক্ষ তাদের ব্যবহারের জন্য বরাদ্দ ছিল, যেখানে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতেন।

সাক্ষ্য দিতে গিয়ে ইকবাল করিম ভূঁইয়া র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবিও জানান। তিনি বলেন, র‌্যাব অবিলম্বে বিলুপ্ত করা উচিত। তা সম্ভব না হলে র‌্যাবে নিয়োজিত সামরিক সদস্যদের নিজ নিজ বাহিনীতে ফিরিয়ে আনা দরকার। তার ভাষায়, ‘আয়নাঘর’-এর মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার মাধ্যমে ডিজিএফআই তার নৈতিক ও সাংবিধানিক বৈধতা হারিয়েছে।

র‌্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে তিনি বলেন, সংস্থাটির মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ডগুলো ছিল ভয়াবহ ও অমানবিক। তার দাবি অনুযায়ী, নিহতদের মরদেহ বিকৃত করে ইট-পাথরের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান বলেন, অনেকেই মনে করেন তিনি সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে তার মতে, বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই—সেনাবাহিনী কলুষিত হয়েছে এবং আত্মশুদ্ধির যে সুযোগ এসেছে, তা হাতছাড়া করা ঠিক হবে না।

উল্লেখ্য, জিয়াউল আহসানের গুম সংক্রান্ত মামলায় দ্বিতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। মামলাটির পরবর্তী জেরা আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং

১

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

২

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা

৩

বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার

৪

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ

৬

মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা?

৭

অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী?

৮

বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

৯

আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন

১০

ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা

১১

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির

১২

নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল

১৩

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন

১৪

নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

১৫

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৬

বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী

১৭

২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল

১৮

মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা?

১৯

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

২০