মোঃ আলী শেখ | স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬ জন

মেয়ে নিয়ে হেলিকপ্টারে করে মেলায় এলেন জামাই, রাজৈরে চাঞ্চল্য

২২৪

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দক্ষিণ গোয়ালদী গ্রামে ঘটেছে ব্যতিক্রমী ও আনন্দঘন এক ঘটনা। মেয়েকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে গ্রামে মেলায় আসেন জামাই—এমন দৃশ্য দেখতে ভিড় করেন শত শত মানুষ।

জানা গেছে, দক্ষিণ গোয়ালদী গ্রামের মোঃ লালমিয়া মাতুব্বর ও তাজিয়া বেগমের কন্যা মেহেরুন্নেছা মুক্তাকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে আসেন তার স্বামী উল্লাস খান। উল্লাস খান ইতালি প্রবাসী হান্নান খানের ছেলে এবং তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুড়িয়া এলাকায়।

হেলিকপ্টারটি দক্ষিণ গোয়ালদী পুরাতন জামে মসজিদের পাশের একটি খোলা জমিতে অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ দেখা দেয়। মেয়েকে ও জামাইকে বরণ করে নিতে সেখানে উপস্থিত হন স্বজনসহ এলাকার অসংখ্য মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন মেয়ের বড় ভাই মোঃ রবিউল মাতুব্বর, মামা মনির মাতুব্বর, ইলিয়াস মাতুব্বর, ইউনুস মাতুব্বরসহ অন্যান্য আত্মীয়স্বজন।

মেয়ের বড় ভাই মোঃ রবিউল মাতুব্বর বলেন,
“আমার ছোট বোনকে হেলিকপ্টারে করে গ্রামে আনা হয়েছে—এটা আমাদের পরিবারের জন্য অনেক আনন্দের। আমরা সবাই খুব খুশি।”

মেয়ের মামারা জানান,
“ভাগ্নিকে হেলিকপ্টারে করে মেলায় নিয়ে আসায় আমরা অত্যন্ত আনন্দিত। জামাইকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য।”

এ ব্যতিক্রমী ঘটনায় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০