Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

জার্মানিতে বাংলাদেশিদের পড়াশোনা ও চাকরির সুযোগ, ২০২৭ থেকে ডিজিটাল ভিসা

৪২

উচ্চশিক্ষা ও দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে জার্মানিতে। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক বিষয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনা, গবেষণা ও বৃত্তির সুযোগ রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কারিগরি খাতে দক্ষ কর্মীদের চাহিদাও রয়েছে। শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ডিজিটাল পদ্ধতিতে আবেদনের সুযোগ চালু করার ঘোষণা দিয়েছে জার্মান দূতাবাস।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জার্মানির সংশ্লিষ্ট প্রতিনিধিদের বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কপ-৩১, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট এবং এ খাতে অর্থায়নের ঘাটতি নিয়ে কথা হয়। আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় ও পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। এর মধ্যে ছিল সৃজনশীল অর্থনীতির বিকাশ, শিক্ষা ও নারীর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি।

অন্যদিকে, বাংলাদেশে সাম্প্রতিক সফর এবং রোহিঙ্গা শিবির ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন জার্মানির প্রতিনিধি ইয়োহান সাতহফ। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

জার্মানিতে উচ্চশিক্ষায় ডিজিটাল ভিসা

জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিষয়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতেও অংশ নেওয়া যায়। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, মানবিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের।

ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন সুবিধা যুক্ত হচ্ছে। জার্মান দূতাবাস ঢাকার ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে।

নতুন ব্যবস্থার মাধ্যমে ভিসার জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমানো এবং আবেদনপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য রয়েছে দূতাবাসের।

দক্ষ কর্মীদের জন্যও সম্ভাবনা

উচ্চশিক্ষার পাশাপাশি জার্মানির শ্রমবাজারেও বিদেশি দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নার্সিং, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কারিগরি পেশা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হয়েছে।

জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির ২০২৬ সালের শ্রমবাজার বিশ্লেষণে ১৫৭টি পেশাগত ক্ষেত্রে দক্ষ কর্মীর ঘাটতির কথা উঠে এসেছে। দেশটির দক্ষ জনশক্তি অভিবাসন আইন এবং ‘অপরচুনিটি কার্ড’-এর আওতায় যোগ্য বিদেশি নাগরিকদের চাকরি খোঁজা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা থাকলে বাংলাদেশিরাও এসব সুযোগ কাজে লাগাতে পারবেন।

জার্মান একাডেমি ঢাকার চেয়ারম্যান শামীম আল মামুন বাংলানিউজকে বলেন, জার্মানি দক্ষ পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জার্মানিতে উচ্চপর্যায়ের বৈঠক এবং দুই দেশের সম্পর্ক জোরদারের উদ্যোগ আশাব্যঞ্জক।

তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বাড়ানো এবং দীর্ঘ অপেক্ষার অবসান জরুরি। নতুন ডিজিটাল আবেদনব্যবস্থার মাধ্যমে আগামী বছর থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। এতে প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা যায়।

এনআরবি জার্মানির পরিচালক বিবি ফাতেমা বলেন, জার্মানিতে দক্ষ পেশাজীবীর সংকট থাকলেও অনেক বিদেশি শিক্ষার্থী দেশটিতে গিয়ে কাজ পাচ্ছেন না। তাই শুধু বিদেশে যাওয়ার আগ্রহ থাকলেই হবে না; জার্মান ভাষা শেখার পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, জার্মানিতে কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে স্থানীয় ভাষার গুরুত্ব অনেক। প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতি নিয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মজীবীরা ভালো করতে পারবেন। এতে জার্মানির শ্রমবাজারের চাহিদা পূরণের পাশাপাশি দুই দেশই উপকৃত হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও দক্ষ জনশক্তি নিয়ে বাংলাদেশ-জার্মানি সহযোগিতা বাড়লে দুই দেশের নাগরিকদের জন্য আরও সুযোগ তৈরি হতে পারে। তবে এসব সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, জার্মান ভাষা শেখা এবং প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

সূত্র: বাংলানিউজ;

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

১

জার্মানিতে বাংলাদেশিদের পড়াশোনা ও চাকরির সুযোগ, ২০২৭ থেকে ডিজিটাল ভিসা

২

টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদন কোথায় করবেন? জানুন নিয়ম

৩

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

৪

ভোটার আইডি (NID) কার্ড সংশোধনের বর্তমান ফি কত? জানুন নতুন তালিকা

৫

আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’

৬

১২২ পিএসের ইঞ্জিন ও নতুন প্রযুক্তিতে আসছে কাওয়াসাকির বাইক

৭

আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৮

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কী কী অফার ও বোনাস পাবেন গ্রাহকরা?

৯

দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করতে চায় সরকার

১০

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

১১

মোবাইল ব্যাংকিংয়ে সহজ হলো প্রতিবন্ধী ভাতা উত্তোলন, জানুন পুরো নিয়ম

১২

পরীক্ষায় ২৭ শতাংশ খাদ্যপণ্যে অনিয়ম, দেশে বাজার থেকে প্রত্যাহার ৩৭টি

১৩

মাসে ৫০০ টাকায় ব্রডব্যান্ড, নাকি মোবাইল ডাটা—কোনটি ভালো?

১৪

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

১৫

প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী

১৬

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

১৭

মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে

১৮

ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

১৯

সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ?

২০