Advertisement
Alokito Janapad ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আরইটিএনকে সরানোর নির্দেশ মার্কিন সরকারের

১৯

যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান আরইটিএনকে নিষিদ্ধ করা হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন সরকার।

বাণিজ্য বিভাগের শিল্প ও নিরাপত্তা ব্যুরো বিজ্ঞপ্তিতে বলেছে, আরইটিএন এমন ‘অযাচিত ও অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে, যা শত্রুভাবাপন্ন বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সম্পর্কে ২০১৯ সালের একটি নির্বাহী আদেশে চিহ্নিত করা হয়েছিল।

নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আরইটিএন এবং এর উত্তরসূরি প্রতিষ্ঠানগুলোকে মার্কিন নেটওয়ার্ক থেকে তাদের সব সরঞ্জাম অকার্যকর করে অপসারণ করতে হবে। সরাসরি কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে সরবরাহ বা স্থাপন করা সব সরঞ্জামের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের দেওয়া সব সেবা বন্ধ করতে হবে।

আরইটিএন তাদের ওয়েবসাইটে নিজেদের একটি ইউরেশীয় নেটওয়ার্ক হিসেবে পরিচয় দিয়েছে। প্রতিষ্ঠানটির তারের নেটওয়ার্ক রাশিয়ার মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করে। ২০১৩ সালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটিকে রাশিয়ার শীর্ষস্থানীয় পাইকারি টেলিযোগাযোগ ও ব্যাকবোন সরবরাহকারী হিসেবে বর্ণনা করা হয়েছিল। সূত্র:রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আরইটিএনকে সরানোর নির্দেশ মার্কিন সরকারের

১

ChatGPT দিয়ে এমন প্রফেশনাল ইমেইল লিখবেন যেভাবে

২

নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা

৩

মোবাইল সিমে অপ্রয়োজনীয় পেইড সার্ভিস বন্ধ করবেন যেভাবে, টাকা কাটা ঠেকাতে যা করবেন

৪

ফের স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে বিক্রি হচ্ছে

৫

দেশজুড়ে আজকের আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর

৬

ফোনে কোরআন তিলাওয়াত চালিয়ে ঘুমিয়ে পড়লে কি গুনাহ হবে?

৭

অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই

৮

আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন

৯

বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

১০

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর

১১

রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

১২

সুনামগঞ্জে ১৫২ শিক্ষার্থীর অংশগ্রহণে আরডিএসএ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩

সভাপতি মজনুর রহমান, সম্পাদক শামসুজ্জামান সোহাগ: বিভাগীয় লেখক পরিষদের রংপুর জেলা কমিটি গঠন

১৪

আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা

১৬

নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে

১৭

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী

১৮

ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

১৯

আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

২০