কে এম সাইফুর রহমান । গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০ জন

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন
১১২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

বুধবার (১৮ মার্চ ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, অধ্যাপক ড. মামুন আহমেদ ও তিনি উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে একসঙ্গে পড়াশোনা করেছেন এবং দীর্ঘ সময় একই বিভাগে কর্মরত ছিলেন।

উপাচার্য বলেন, দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু হিসেবে ড. মামুন আহমেদকে তিনি কাছ থেকে দেখেছেন এবং তাকে একজন দক্ষ, মেধাবী ও দূরদর্শী শিক্ষাবিদ হিসেবে মূল্যায়ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে তার পূর্ব অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউজিসি আরও গতিশীল হবে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় ঈদুল ফিতর: রাষ্ট্রপতি

ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া

ফুটব্রিজহীন পীরগঞ্জ রেলক্রসিং: ঝুঁকিতে পথচারী, বাড়ছে দুর্ঘটনা

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুদকের মামলায় পরিবেশ অধিদপ্তরের কর্মী দিদারুল কারাগারে

ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, নীরব প্রশাসন

অভিনেতা শামস সুমন আর নেই: এক নীরব প্রস্থান

গোপালগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিত্রা নদীর পারে: নদী, ইতিহাস ও মানুষের গল্প

১০

ইসরায়েল দাবি করলো ইরানের নিরাপত্তা প্রধানের হত্যার

১১

মাদারীপুরে দুই সড়ক দুর্ঘটনায় আহত ৫, প্রাইভেটকারে বেঁচে গেলো পরিবার

১২

পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

বেনাপোলের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুস ছামাদ

১৪

ওড়াকান্দি বারুনী স্নান উৎসব ২০২৬: দশলক্ষাধিক মতুয়া ভক্তের মিলন মেলা

১৫

শেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী – আপিল বিভাগ সিদ্ধান্ত

১৬

মৃত্তিকা মায়া: গ্রামীণ জীবন ও লোকশিল্পের এক নান্দনিক চলচ্চিত্র পাঠ

১৭

লালসালু চলচ্চিত্র: ধর্ম, সমাজ ও প্রতারণার এক গভীর শিল্পিত উপস্থাপন

১৮

শিবপুরে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন এমপি মনজুর এলাহী

১৯

চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় জিডি

২০