রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৯ জন

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার
ছবি : সংগৃহীত
১৩৪

রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। আজিজার রহমান গাইবান্ধা -০৩ (পলাশবাড়ি-সাদুল্লাহপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী।

মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরছিলেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মর্ডান মোড়ে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে।

পরে তার জ্ঞান ফেরানো হয়। জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে উঠেছিলেন। তার পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিলেন।

পথে তাকে ডিম খাইয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তার জ্ঞান হারিয়ে যায়। ওসি আরও বলেন, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু তার নিখোঁজের খবরে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে কাটাখালী ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে এলাকাবাসী

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে অস্থিরতা

এটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়: তিশা

ইরান যুদ্ধের কৌশলে চাপে যুক্তরাষ্ট্রের অর্থভান্ডার

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

মেট্রোরেলসহ রেলভাড়ায় ২৫% ছাড় পাচ্ছেন শিক্ষার্থী, প্রবীণ ও প্রতিবন্ধীরা

ডুয়েটে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোল উৎসবে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী গুরুতর আহত

চৌডালায় ‘ক্যাপ্টেন’ পরিচয়ে জমি দখলের অভিযোগ, ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন

মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

মাদারগঞ্জে সড়ক সংস্কার কাজ বন্ধ, দুর্ভোগ চরমে

১২

ইরানে হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

১৪

নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন

১৫

কয়রায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ীর উপর হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

১৬

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে নাইম হোসেন বাপ্পিকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় তৃণমূল

১৭

বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকি দিয়েছে রংপুর যুবদল নেতা দল থেকে বহিষ্কার

১৮

কয়রা উপজেলাতে কাবিটা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

১৯

প্রেম, তারকা ও সময়ের ভাষ্যকার: সোহানুর রহমান সোহানের চলচ্চিত্রভুবন

২০