চীনে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। চীনা সরকারের বৃত্তি (চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ—সিজিএস) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টাইপ-এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা। এ বৃত্তির আওতায় স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এই বৃত্তির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন। এ ছাড়া জেনারেল স্কলার ও সিনিয়র স্কলার প্রোগ্রামেও আবেদনের সুযোগ রয়েছে।
বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। ফলে চীনে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন এবং বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে চীনা সরকারি বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে।
আবেদন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন: www.campuschina.org
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৭।
মন্তব্য করুন