Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, উপাচার্যের দপ্তরের সামনে ৯৮৮ কর্মীর অবস্থান

২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকালে মিছিল নিয়ে উপাচার্যের (ভিসি) দপ্তরের সামনে অবস্থান নেন তাঁরা। একই সময়ে পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। পরে দাবি বাস্তবায়নের জন্য উপাচার্যের দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। দাবি পূরণ না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তর ঘেরাও ও লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই ঘোষণা অনুযায়ী সোমবার আবারও কর্মসূচি শুরু করেন তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হলেও তাঁদের প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের তিনটি প্রধান দাবি হলো—১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর করা, পদোন্নতির ব্যবস্থা করা এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা।

গতকালের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এরপরও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনের জ্যেষ্ঠতা নির্ধারণ ও আর্থিক পাওনা পরিশোধে নানা টালবাহানা করা হচ্ছে। তাঁদের দাবি, সম্প্রতি আরও ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা প্রশ্ন তোলেন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়?

এদিকে আন্দোলনকারীদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের বাইরে গিয়ে তাঁদের অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। এমন সিদ্ধান্ত নেওয়া হলে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক দায় তৈরি হতে পারে। তবে সরকার চাইলে আইনসম্মতভাবে তাঁদের দাবি বিবেচনা করতে পারে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, এক্সট্রা অর্ডিনারি লিভ বা অসাধারণ ছুটি দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরির অস্তিত্ব বহাল থাকে, কিন্তু তিনি বেতন পান না। বেতন না পেলে অন্যান্য ভাতা পাওয়ারও সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, এ বিষয়ে আপিল বিভাগ স্পষ্টভাবে রায় দিয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের শুধু চাকরিতে পুনর্বহাল করা হবে, তাঁদের অন্য কোনো সুবিধা দেওয়া হবে না। তাঁরা এক্সট্রা অর্ডিনারি লিভে থাকবেন।

আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক দায় তৈরি হতে পারে বলে সতর্ক করেন উপাচার্য। তাঁর দাবি, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিষয় নয়, একই ধরনের সুবিধা দেওয়ার দাবি অন্য সরকারি প্রতিষ্ঠান থেকেও উঠতে পারে। বাংলাদেশ আনসার, পুলিশ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অতীতে চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের সুবিধা চাইতে পারেন। সব মিলিয়ে সম্ভাব্য আর্থিক দায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা, এমনকি এক লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উপাচার্য আরও বলেন, আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আদালত অবমাননার পর্যায়ে পড়তে পারে। পাশাপাশি এ ধরনের সিদ্ধান্তের কারণে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমালোচনার মুখে পড়তে পারেন। তাই বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তবে সরকার প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আইনসম্মতভাবে তাঁদের অন্য কোনো সুবিধা দেওয়ার সুযোগ পেলে তা বিবেচনা করতে পারে বলে জানান অধ্যাপক আমানুল্লাহ।

পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অতীত কর্মজীবন ও আর্থিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেন উপাচার্য। তাঁর দাবি, গত ১৫ থেকে ১৬ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সবাই একই ধরনের আর্থিক সংকটে রয়েছেন—এমনটি ধরে নেওয়া যায় না। সবার জন্য বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রের ওপর চাপ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, পুরোনো কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে দুই পক্ষের কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের দাবি ও প্রশাসনের অবস্থানের মধ্যে সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, উপাচার্যের দপ্তরের সামনে ৯৮৮ কর্মীর অবস্থান

১

ইউনিয়ন পরিষদ নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে বৈঠকে ইসি

২

টিসিবি কার্ড নিবন্ধন কি এখন চালু? আবেদন ও যোগ্যতা জানুন

৩

জমি কেনার আগে জেনে নিন রেজিস্ট্রির সরকারি খরচ কত

৪

১৮তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনেও শাহবাগে অবস্থান

৫

শহর ও গ্রামে জমি রেজিস্ট্রির খরচ কি এক? জেনে নিন হিসাব

৬

ব্লুটুথে গতি বাড়ছে প্রায় চার গুণ, আসছে নতুন প্রযুক্তি

৭

টিসিবিতে নতুন ডিলার নিয়োগ, ঘরে বসেই অনলাইনে আবেদন করবেন যেভাবে

৮

বই পড়ার অভ্যাসে কেন পিছিয়ে বাংলাদেশ, দায় কি স্মার্টফোনের?

৯

গার্মেন্টস খাতে ভাঙচুর ও নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

উপবৃত্তির টাকা অন্যের অ্যাকাউন্টে, জালিয়াতি নিয়ে প্রশ্নের মুখে অধিদপ্তর

১১

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

১২

ঢাকার পর এবার ইসলামাবাদে চালু হচ্ছে নারীদের জন্য পিংক বাস

১৩

ফোন বিক্রির আগে Factory Reset করলেই কি সব তথ্য মুছে যায়?

১৪

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

১৫

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

১৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসা আবেদন সহজ হচ্ছে, চালু হচ্ছে নতুন পোর্টাল

১৭

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৮

স্থগিত হলো পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

১৯

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে চুমুর গুঞ্জন, অবশেষে মুখ খুললেন নেইমার

২০