Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান

১৯

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী। রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী। তাঁরা রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন।

জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি এ কাজই করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তাঁরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখা উচিত, তাঁদের গবেষণা ও কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ বিষয়টি তাঁদের জন্য গর্বের।

এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা এবং অভিনন্দন জানান জুবাইদা রহমান।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের পরও অক্ষত থাকবে রোনালদোর স্মৃতি, পাচ্ছেন বিশেষ সম্মাননা

১

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী: জুবাইদা রহমান

৩

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

৪

লক্ষ্মীপুরে নারিকেলের বাম্পার ফলন, বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি

৫

গিনিতে সোনার খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

৬

ডিসেম্বরের মধ্যেই এইচএসসির বিশেষ পরীক্ষার ফল, জানালেন শিক্ষামন্ত্রী

৭

আগুনে পুড়ল স্টারশিপের বুস্টার, ব্যর্থ স্পেসএক্সের ‘ডাবল ক্যাচ’

৮

হরমুজ প্রণালিতে ১৩৪ সামুদ্রিক সংঘাত, নিহত ২৫ নাবিক

৯

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আশুলিয়ার ৪০ পোশাক কারখানা

১০

৪০০ কোটি টাকায় নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার

১১

বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমাতে সরকারের নতুন উদ্যোগ, জানালেন শিক্ষামন্ত্রী

১২

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, আসতে পারে বড় সিদ্ধান্ত

১৩

ট্রাফিক মামলা হলে জরিমানা না দিলে কী হতে পারে? জেনে নিন আইন

১৪

ঝড়-দুর্ঘটনায় বিপদে পড়লে জেলেদের খুঁজে দেবে স্যাটেলাইট

১৫

মোবাইলের দাম ব্যাংক ব্যালান্সের চেয়ে বেশি? বিল গেটস

১৬

সবচেয়ে কম বয়সে অধিনায়ক, অবিশ্বাস্য কীর্তি বৈভবের

১৭

ঢাবিতে ভর্তির আবেদনে আরও সময় চান শিক্ষামন্ত্রী, কারণ জানালেন নিজেই

১৮

কোন ইমোজির কী বাংলা অর্থ? ১৫০+ জনপ্রিয় Emoji অর্থ জেনে নিন

১৯

ল দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থসহ: বাছাই করা সুন্দর ও আধুনিক নাম

২০