অনলাইন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬ জন

হংকংয়ে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত
২৩৩

হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কমপক্ষে ১৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রধান নির্বাহী জন লি এই ঘটনার তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। খবরটি জানিয়েছে রয়টার্স।

গত ২৬ নভেম্বর, বুধবার, কমপ্লেক্সের আটটি বহুতল ভবনের মধ্যে সাতটিতে আগুন ছড়িয়ে পড়ে। তখন সেখানে বড় ধরনের সংস্কার কাজ চলছিল। তদন্তকারীদের মতে, ভবন ঘিরে থাকা সুরক্ষা জাল আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল।

মৃত্যুর ঘটনায় নির্মাণ কোম্পানির পরিচালকসহ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, এটি হংকংয়ের গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড।

জন লি জানিয়েছেন, তদন্ত কমিটির নেতৃত্বে একজন বিচারক থাকবেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে “বিস্তৃত সংস্কার” কার্যক্রম শুরু করা হবে। তবে নিজের পদত্যাগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুই হাজারের বেশি দমকলকর্মী প্রায় ৪০ ঘণ্টা ধরে তা নিয়ন্ত্রণে আনে। ভবনগুলোতে তল্লাশি চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সময় ফায়ার অ্যালার্ম কাজ করেনি। পরে দমকল কর্তৃপক্ষ জানায়, আটটি ব্লকের কোনো অ্যালার্মই ঠিকমতো কার্যকর হয়নি। এর প্রেক্ষিতে হংকং কর্তৃপক্ষ ৩০টি বেসরকারি নির্মাণ প্রকল্পের কাজ স্থগিত করেছে।

এদিকে, অনলাইনে স্বতন্ত্র তদন্তের দাবিতে একটি পিটিশন চালু করা ব্যক্তিকে বিদ্রোহ সংক্রান্ত অভিযোগে পুলিশ আটক করেছে, আরও দুইজনকেও গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

১৯৮৩ সালে নির্মিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে প্রায় ৪,৬০০ বাসিন্দা থাকেন, যাদের প্রায় ৪০ শতাংশ বয়স ৬৫ বছরের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে এখন অনলাইনে আবেদন করুন যেভাবে

১

আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া

২

ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

৩

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

৪

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি?

৬

শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

৭

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৮

স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

৯

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

১০

মাদ্রাসায় আধুনিক শিক্ষার উদ্যোগ, হচ্ছে আইসিটি ও আরবি ল্যাব

১১

মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানোর ব্যয় ২ লাখে রাখার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

১২

মোবাইলের এই সেটিংস চালু করলেই কি ফোনের গতি বেড়ে যায়?

১৩

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

১৪

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

১৫

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় মাভাবিপ্রবি, বাংলাদেশে ষষ্ঠ

১৬

দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন

১৭

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

মেয়ের বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

২০