অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

শিশু বারবার ঘামছে? দুশ্চিন্তা নয়, তবে সতর্ক থাকুন অবশ্যই

ছবি : সংগৃহীত
১৭০

শিশুরা ঘামলে সেটা খুব অস্বাভাবিক নয়। তবে যদি বারবার বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই ঘামে, অনেক অভিভাবকই উদ্বিগ্ন হয়ে পড়েন। যদিও এটি সবসময় গুরুতর অসুস্থতার লক্ষণ নয়, কিছু ক্ষেত্রে শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই কারণ বুঝে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ঘর্মগ্রন্থি পুরোপুরি বিকশিত না থাকায় সাধারণত তারা খুব বেশি ঘামে না। কিন্তু স্বাভাবিক পরিবেশে থেকেও যদি শিশু বারবার ঘামে, তা নজরে রাখা উচিত।

ইংল্যান্ডের চিকিৎসক ড. সারমেদ মেজেরে জানান, ঘরের তাপমাত্রা বেশি থাকলে বা শিশুকে বেশি কাপড় পরালে হালকা ঘাম হওয়া স্বাভাবিক। কিন্তু আরামদায়ক পরিবেশেও যদি শিশু খাওয়ার সময় বা ঘুমের সময় ঘামে, তাহলে এটি শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।

শিশু অতিরিক্ত ঘামলে সম্ভাব্য কারণ

থাইরয়েডের সমস্যা:
থাইরয়েড হরমোন অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হলে শিশু বেশি ঘামতে পারে। এতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis):
এই অবস্থায় শিশুর ঘর্মগ্রন্থি অতিরিক্ত সক্রিয় থাকে, ফলে হাতের তালু, মাথা, মুখ বা বগলে অস্বাভাবিক ঘাম দেখা দিতে পারে।

জন্মগত হৃদরোগ:
হার্টে জন্মগত সমস্যা থাকলে অতিরিক্ত ঘাম তার একটি লক্ষণ হতে পারে।

সিস্টিক ফাইব্রোসিস:
জিনগত কারণজনিত এ রোগেও শিশুর শরীর বেশি ঘামতে পারে।

শ্বাসযন্ত্রের সংক্রমণ:
শ্বাসকষ্ট বা ফুসফুসে সংক্রমণ থাকলে শিশু বেশি ঘামতে পারে।

শিশু বারবার ঘামছে? চিন্তার কারণ নয়, তবে সতর্ক থাকা জরুরি

কী করবেন

  • শিশুকে অতিরিক্ত কাপড় না পরানো

  • ঘর বাতাস চলাচলযোগ্য রাখা

  • শিশুর শরীরের তাপমাত্রা নজর রাখা

  • ঘাম অস্বাভাবিক মনে হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া

সব শিশুর শরীর আলাদা। তাই মাঝে মধ্যে ঘামলে দুশ্চিন্তার কিছু নেই। তবে ঘাম যদি দীর্ঘস্থায়ী হয় বা অন্য উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণ নেওয়াই সবচেয়ে ভালো।

সূত্র: প্রতিদিন ইন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা

মাদারীপুরে এক রাতে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার অলংকার লুট

নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই: হাজারো দর্শকের ভিড়

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু: শোকের ছায়া এলাকায়

জলাতঙ্কে আক্রান্ত কুকুর কি পানিতে নামতে পারে? বাগেরহাট ঘটনার পর নতুন প্রশ্ন

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

টেকেরহাটে ব্যবসায়ীদের ফুলেল শুভেচ্ছায় নববর্ষ উদযাপন ইউসিবি ব্যাংকের

স্বপ্নভাঙা জীবন: ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী শিক্ষার্থী, শেষ সম্বল হারিয়ে অসহায় পরিবার

সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মানতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

শাহবাগে উত্তেজনা: ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা-ব্রাজিলের নতুন রেকর্ড

১৩

থাইল্যান্ডে রিসোর্টে অভিযান: ২১ বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক

১৪

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: ৬৪ জেলায় ২,৭০৩ পদ, কোন জেলায় কতজন

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার

১৭

বিজু, সাংগ্রাই ও বৈসু উৎসবে রাঙ্গামাটি হয়ে উঠেছে রঙিন উৎসবময়

১৮

নীলফামারীতে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের শিকার, ৫ ঘণ্টা আটকে রাখা হয়েছিল

১৯

কুড়িগ্রামে উদ্ধার হলো ভাইরাল ‘তাজু ২.০’ ফেসবুক পেজ

২০